রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৭৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক পুলিশ এ অভিযান চালায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ১৭৪০টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অভিযান চলার সময় ৫৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।









