বাবা আমার বুকে মারা গেছেন, সত্য বেরিয়েছে: হারিছ চৌধুরীর মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

‘আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সে সত্যটা বেরিয়ে আসলো’। বুধবার (৪ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের প্রতিবেদন আদালতে দাখিল এবং এ নিয়ে আদেশের পর এমন মন্তব্য করেছেন তার মেয়ে সামিরা তানজীন।

২০২১ সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিছ চৌধুরীর মৃত্যু হলে তাকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। পটপরিবর্তনের পর হারিছ চৌধুরীর মেয়ে হাইকোর্টে রিট করেন। ৫ সেপ্টেম্বর হাইকোর্ট হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে করা ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়ে রুল জারি করেন। 

ওইদিন হারিছ চৌধুরীর মেয়ে জানান, সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার ও তাদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটা নিয়ে যেন কখনও প্রশ্ন না উঠে সেটা ডিটারমিন করার জন্য এ রিট করেছি। আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসেবে এটা খুব মর্মান্তিক, কষ্টদায়ক। এখনও মানুষ জিজ্ঞেস করে সত্যিই কী তিনি মারা গেছেন! আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি। সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া হয় আবুল হারিছ চৌধুরীকে। তার পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর আবুল হারিছ চৌধুরীর নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না ও তার নামে থাকা ইন্টারপোল রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না, তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলায় বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে কেন কবরস্থ করা হবে না এই মর্মে রুল জারি করা হয়। 

আদেশে অনুসারে গত ১৬ অক্টোবর কবর থেকে লাশ তোলা হয়। দেহাবশেষ উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ হাইকোর্টে প্রতিবেদন দেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি প্রতিবেদনে বলা হয়, ডিএনএ পরীক্ষায় অজ্ঞাত মৃতদেহের দাঁত হতে একজন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। 

ডিএনএ পরীক্ষায় সুদৃঢ়ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ, সামীরা তানজীন ওরফে সামীরা তানজীন চৌধুরীর জৈবিক পিতা।’  

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদীন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইছা। 

মাহদীন চৌধুরী জানান, তার ইচ্ছা অনুযায়ী সিলেটের কানাইঘাটের সড়কের বাজারের রামধনের মাটি গ্রামের ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল অরফ্যানেজ’-এর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার মর্যাদায় কবরস্থ করতে আদালত অনুমতি দিয়েছেন। সামিরা তানজীন চৌধুরী জানান, আমার বুকে আমার বাবা মারা গেছেন। এবং সে সত্যটা বেরিয়ে আসলো… আমার আব্বুর দেহাবশেষ এখন ঢাকা মেডিক্যালে। সেখান থেকে আব্বুকে দাফন করতে সিলেট নেওয়া হবে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। রাষ্ট্রপক্ষ জানায়, নমুনা নিশ্চিতের পর এখন সিলেটে দাফন করার অনুমতি দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আদালতের আদেশ পালন করবে। আর এখনও রুল শুনানি শেষ হয়নি। সেখানে ইন্টারপোলের বিষয় আছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম