বাংলাদেশের জনগণের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি আছে: শায়খ আহম্মদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

বাংলাদেশের জনগণের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে বলে দাবি করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহম্মদউল্লাহ। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষেরা কেমন আছেন, প্রধান উপদেষ্টা তা ব্যক্ত করেছেন। আমরা লক্ষ করেছি, আমাদের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে।

শায়খ আহম্মদউল্লাহ বলেন, সেটিকে কীভাবে আরও ভালোভাবে ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা সবাই আজ কথা বলেছি। সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশের কথা। যে বাংলাদেশে কোনও ভয় থাকবে না। সেটা গড়ার জন্য তার সরকার কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার আহ্বানে বিভিন্ন ধর্মের নেতৃত্বশীল ব্যক্তিরা এসেছেন উল্লেখ করে শায়খ আহম্মদউল্লাহ আরও বলেন, আমরা বলেছি এ দেশের ওলামায়ে কেরাম, ধর্মীয় নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল। এই দায়িত্বশীলতার কারণেই কিন্তু আপনারা দেখেছেন—আইনজীবী হত্যার পরও মুসলমানরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং ধরে রাখার জন্য সংগ্রাম চালাচ্ছি। সবাই একই সুরে কথা বলেছেন—আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন সেটা বিরল। কোনও প্রোপাগান্ডায় আমরা যেন পা  না দেই। সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। এজন্য সবাই কথা বলেছেন। আমরা আশা  করছি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। যেটা আজকে থেকে দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে বলেছেন—আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করছি। ইসলাম আমাদের অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে বলে।

তিনি বলেন, আমরা আমাদের আশপাশের জায়গা থেকে যে উপদেশ শুনে থাকি, সেসব জায়গায় যখন দেখি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, দলে দলে তাদের উপাসনালয় ভাঙা হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশের সংখ্যালঘু ভাইয়েরা নিরাপদ আছেন। অনিরাপদ থাকলে তাদের নিরাপদে রাখার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্বও তাদের জায়গা থেকে কাজ করছে। আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে দেশকে এগিয়ে নিতে চাই। এই জায়গায় আমাদের কোনও ফাটল নেই। কোনও বিভেদ নেই।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের