খুলেছে বনানী-কাকলী ক্রসিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

যানজট নিরসনে গত অক্টোবর থেকে বন্ধ ছিল রাজধানীর বনানী-কাকলী ক্রসিং। প্রায় দুই মাস পর এ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এখন থেকে বনানী ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড ওয়ান ওয়ে (একমুখী) করা হয়েছে। 

এতে বলা হয়, কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না। 

এছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ১৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী -নানী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম