একক যাত্রার টিকিটের সংকট, মেট্রোরেলে উঠতে পারছেন না যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩

মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানান স্টেশনে দায়িত্বরত কয়েকজন কর্মী।

সরেজমিন ঘুরে দেখা যায়, একক যাত্রার টিকিট না থাকায় স্টেশনে উঠার গেট থেকেই যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে। কেবলমাত্র যেসব যাত্রীর এমআরটি পাস বা র‍্যাপিড পাস রয়েছে তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন।

খোঁজ নিয়ে জানা যায়, একক যাত্রার টিকিট সংকট পড়েছে মিরপুর ১০সহ আরও কয়েকটি স্টেশনে। এর মধ্যে মিরপুর ১১ স্টেশনে একক যাত্রার টিকিট পুরোপুরি বন্ধ। মিরপুর ১০ স্টেশনে কিছু সময় বন্ধ থাকলেও আবার চালু করা হয়। তবে স্বয়ংক্রিয় টিকিট মেশিনে টিকিট না থাকায় কাউন্টারে দাঁড়িয়ে টিকিট নিতে সময় লাগছে। 

স্টেশনকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্টেশন থেকে বের হওয়া যাত্রীরা যে টিকিট জমা দিচ্ছেন তার চেয়ে বেশি যাত্রী স্টেশনে উঠার জন্য অপেক্ষা করছেন। ফলে টিকিট কিছু জমা পড়লেও তা যথেষ্ট নয়। বারবার টিকিট ভেন্ডর মেশিন খোলা সময় সাপেক্ষ, পর্যাপ্ত টিকিট জমা না পড়লে সেখানে টিকিট রাখা যায় না। আবার রাখলেও মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই কাউন্টারে কিছু একক যাত্রার টিকিট জমা দেওয়া হলে সেখান থেকে যাত্রীরা নিচ্ছেন। কিন্তু যাত্রী বেশি হওয়ায় সংকট তৈরি হচ্ছে। তাই যাদের পাস নেই তাদের নিচ থেকেই উঠতে অনুৎসাহিত করছি। কারণ তাদের এসে অপেক্ষা করতে হবে, তার চেয়ে বিকল্প ব্যবস্থা নিলে ভালো হবে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের