টঙ্গী বর্ণমালা রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত পুরুষ (৩০) ও শিশু পুত্র (৬)।
সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
টঙ্গী পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে টঙ্গী বর্ণমালা রেলগেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই বলেন, ওই লোকটির সঙ্গেই ছিল শিশুটি। দু্ই জনই একসঙ্গে কাটা পড়ে মারা গেছেন। মৃতদের পরিচয় শনাক্ত করতে সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে বলেও জানান ছোটন শর্মা।









