ভারতীয় আগ্রাসন-অপপ্রচারের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদযাত্রা শুরু হয়েছে। 

পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স গেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন পুলিশের সাবেক কর্মকর্তারা। 

‘অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন কয়েক'শ কর্মকর্তা। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশে অংশগ্রহণ করবে পুলিশের সাবেক কর্মকর্তারা।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।

পদযাত্রার শুরুতে আকবর আলী বলেন, ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা।

এসময় সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উসকানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম