কনস্টেবলকে হত্যাচেষ্টা মামলায় বাদাম বিক্রেতার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

তেজগাঁও ট্রাফিক জোনের কনস্টেবল আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় বাদাম বিক্রেতা মো. জসিমকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন সেলিম মিয়া। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জসিমের জামিনের আদেশ দেন।

জানা যায়, আনোয়ার হোসেন গত ৫ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন ঝিলপাড় মধুবাগ ব্রিজের নিচে ডিউটি করছিলেন। গাড়ির চাপ কম থাকায় আরেক কনস্টেবল আব্দুল করিমকে দায়িত্ব দিয়ে জসিমের দোকানে যান বাদাম কিনতে। জসিম তাকে অনুমান করে বাদাম দেন।  আনোয়ার হোসেন পরিমাপ করে বাদাম দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে। এক পর্যায়ে জসিম বাদাম ভাজার কাজে ব্যবহৃত ধারালো লোহার খস্তা দিয়ে আনোয়ার হোসেনকে আঘাত করেন। এতে আনোয়ার হোসেন গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। পরে সুস্থ হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন আনোয়ার হোসেন। পুলিশ জসিমকে গ্রেফতার করে। পরে গত ৮ ডিসেম্বর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম