বাংলাদেশবিরোধী অপপ্রচারের নিন্দা ৫৩ নাগরিকের

জবি প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪, ২২:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার (অপপ্রচার) নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫৩ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে লেখক সালাহ উদ্দিন শুভ্র স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ভারতের উগ্রডানপন্থি শাসক দল বিজেপির স্বার্থরক্ষাকারী ‘গদি মিডিয়ায়’ চলমান বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার বিষয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা উদ্বিগ্ন। মুজিববাদী আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যেই স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে নিজেদের মুক্ত করেছে বাংলাদেশের মানুষ।

এতে আরও বলা হয়, ভারতের সমর্থনপুষ্ট হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার জাগরণ আবারও আমাদের স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশের মূল শক্তি হচ্ছে আমাদের বৈচিত্র্য। দেশের সব জাতি-গোষ্ঠী, ধর্ম, সামাজিক ও রাজনৈতিক মতামতের মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছে জুলাই গণঅভ্যুত্থানে এবং হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন যখন ভারতের সরকার নিজেদের আশ্রয়ে রাখছে গণহত্যাকারী পতিত স্বৈরশাসককে, তখন ভারতের ‘গদি মিডিয়া’ বাংলাদেশের বিরুদ্ধে এখন নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর কল্পিত ক্র্যাকডাউনের গল্প প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে ‘গদি মিডিয়া’। সম্প্রতি নানা সময়ে দেখা গেছে এইসব কথিত খবর হয় মিথ্যা নয়তো বিভ্রান্তিমূলক। প্রায় দুই দশক ধরে চলা স্বৈরশাসনকে পরাজিত করবার পরে এখন জাতি হিসেবে আমরা চেষ্টা করছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করতে। এই সময় আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের দেশের লোকেদের বিরুদ্ধে ভারতের ‘গদি মিডিয়ার’ অপপ্রচার রুখে দিতে হবে।

তারা বলেন, মনে রাখতে হবে, আন্তর্জাতিকভাবে মিথ্যা তথ্য ও অপতথ্যের উৎপাদনে শীর্ষ একটি দেশ হচ্ছে ভারত এবং এই দানবীয় প্রোপাগান্ডা-যন্ত্র এখন বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মিথ্যা খবর ছড়িয়েই যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ‘গদি মিডিয়ার’ এই আক্রমণের কারণ জাতি হিসেবে আমরা এখন ভারতের আধিপত্যের বাইরে এসে আমাদের স্বাধীন পথে যাত্রা শুরু করেছি আবার।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘গদি মিডিয়ার’ এই কুচক্রী অপপ্রচারের উদ্দেশ্যে হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনাস্থা তৈরি করা, বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়া এবং জাতীয় পুনর্গঠনকে বাধাগ্রস্ত করা। এর পরিপ্রেক্ষিতে আমরা দেশবাসীর প্রতি এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই, আপনাদের দেশে ও দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন, আপনারা সবাই বাংলাদেশবিরোধী এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জাতি-গোষ্ঠী, ধর্ম ও সামাজিক-রাজনৈতিক বৈচিত্র্যে বাংলাদেশের শক্তি এবং আমরা সবাই মিলে আমরা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে রক্ষা করবো।

বিবৃতি প্রদানকারী ৫৩ নাগরিক হলেন— আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানসুর, গীতিকার ও অ্যাক্টিভিস্ট লতিফুল ইসলাম শিবলী, লেখক ও অধ্যাপক সুমন রহমান, অর্থনীতিবিদ ও লেখক জিয়া হাসান, রাজনৈতিক বিশ্লেষক ও দ্য মিরর এশিয়া সম্পাদক ড. মারুফ মল্লিক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক বখতিয়ার আহমেদ, কবি কাজল শাহনেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসান আশরাফ, লেখক আহমাদ মোস্তফা কামাল, স্বাধীন নৃবিজ্ঞানী সায়েমা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বাধীন সেন, ডয়চে ভেলে ও বন রেইস-সেইজ ইউনিভার্সিটির প্রভাষক ড. সাইমুম পারভেজ, গবেষক ও লেখক বাস্তুসংস্থান ও বৈচিত্র্য পাভেল পার্থ, সাংস্কৃতিক কর্মী বীথি ঘোষ, গবেষক মাহবুব সুমন, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধুরী, শিল্পী ও লেখক দেবাশীষ চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রাজি, প্রকাশক মাহাবুব রাহমান, লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান, কবি ও সাংবাদিক মিছিল খন্দকার, সাংবাদিক ইসমাইল হোসেন, কবি ও বুদ্ধিজীবী নাহিদ হাসান, লেখক গাজী তানজিয়া, কবি ও লেখক মৃদুল মাহবুব, কবি ও অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাবিব জাকারিয়া, সাংবাদিক শাহতাব সিদ্দিক অনিক, কবি ও সমালোচক ইমরুল হাসান, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নি, লেখক সালাহ উদ্দিন শুভ্র, উদ্যোক্তা মিশায়েল আজিজ, বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের কো-এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ মুনতাসির রিদওয়ান, লেখক ও অ্যাক্টিভিস্ট পারভেজ আলম, লেখক ও সাংবাদিক আরিফ রহমান, চলচ্চিত্র নির্মাতা ও লেখক মোহাম্মদ রোমেল, লেখক কামরুল আহসনা, লেখক ও অনুবাদক জিয়া হাশান, কবি আলতাফ শাহনেওয়াজ, অ্যাকাডেমিক ও গবেষক শরত চৌধুরী, কবি বায়েজিদ বোস্তামি, চলচ্চিত্র নির্মাতা পার্থিব রাশেদ, সাংবাদিক কাজী জেসিন, অভিনেতা, নির্মাতা এবং নাট্যকার দীপক কুমার গোস্বামী, শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবিব, লেখক ও গবেষক আবুল কালাম আল আজাদ, যমুনা টিভির রাজনৈতিক সম্পাদক আলমগীর স্বপন, লেখক ও অ্যাক্টিভিস্ট সারোয়ার তুষার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট এহসান মাহমুদ।

/এমএস/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী