ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর করেছে, এমন অভিযোগ করেছে শিক্ষক সমিতি।

শুক্রবার (১৩ ডিসেম্বর)  রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির রুমে ঢুকে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।

তিনি জানান, শুক্রবার  রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে জোর করে ২০-৩০ জনের একটি দল শিক্ষক সমিতির অফিসে ঢুকে পড়ে। এ সময়  ভাঙচুরসহ শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলা হয়।  একারণে শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি। কে বা কারা হামলা করেছে ঠিক বলতে পারছি না, বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনা যখন ঘটে তখন আমি অন্য একটা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষে উপাচার্যসহ আমরা গিয়েছি ঘটনাস্থলে। সেখানে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ছিলেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ক্লাব ও সমিতি হয়তো সিসিটিভি ফুটেজ দেখে কোনও ক্লু পেলে আমাদে জানাবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো।

 

/এপিএইচ/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি