ডিএনসিসিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

‘সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্যই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে, বঞ্চিত করেছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে একটি সুখি, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনের জন্যই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খায়রুল আলম বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সন্তানদের মহান ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়িত্ববোধ থাকতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

ডিএনসিসি‘র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করে তুলতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে লালন করে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ডিএনসিসির সচিব (ভারপ্রাপ্ত) এবং প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট, ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা ইউনিয়ন এবং ডিএনসিসি পরিবহন ইউনিয়নের নেতারা।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের