রাজধানীতে ‘পরিত্যক্ত’ ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায়, নতুন নির্মিত স্টিলের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টিলের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তারা।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম