‘হেলাল হাফিজ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

হেলাল হাফিজ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আবিষ্কার প্রকাশনীর উদ্যোগে কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারকে নিয়ে আয়োজিত স্মরণসভায় হেলাল হাফিজের স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন।

হাসান হাফিজ বলেন, আমার নামটা হেলাল হাফিজের দেওয়া। হেলাল হাফিজের মৃত্যু আমার অঙ্গহানির সমান। তিনি কিংবদন্তিতুল্য। আমি মনে করি, কথাসাহিত্যের জগতে হুমায়ুন আহমেদ ও তিনি এভারেস্টের সমান। কবি শামসুর রহমানের হাত ধরে আমার সাংবাদিকতায় প্রবেশ। আমি উনাকে (হেলাল হাফিজ) বড় ভাইয়ের চেয়ে বেশি শ্রদ্ধা করি। আমার প্রথম কবিতার নামও তার উক্তি দিয়ে। হেলাল হাফিজের কবিতা সংগ্রহ চলছে। তাকে নিয়ে যারা লিখছেন তাদের লেখা নিয়ে একটা বই হবে। হেলাল হাফিজ আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।

প্রথম আলোর যুগ্ম–সম্পাদক ও কবি সোহরাব হাসান বলেন, আমাদের আজ আয়োজন ছোট কিন্তু আন্তরিকতায় পরিপূর্ণ। হেলাল হাফিজ আমাদের সমস্ত সত্ত্বা জুড়ে। উনার জীবনটা বিস্ময়কর। হেলাল হাফিজ যদি আরও বেশি লিখতেন! আপসোস লাগে তিনি কম লিখেছেন। হেলাল ভাইকে আমরা পাবো না। কিন্তু তিনি গল্পে-কবিতায় থাকবেন। আমরা যারা তার সংস্পর্শ পেয়েছি। তিনি আমাদের পুরোটা জুড়ে থাকবেন।

কবি ও সাংবাদিক মোশাররফ হোসেন বলেন, হেলাল হাফিজের সার্থকতা হলো তার সময়কার তারুণ্যকে সঠিক নির্দেশনা দিয়ে মানুষের মনের দাগ কেটেছেন। কবিরা শুধু শব্দের উপর দখল রাখে না, তারা চিত্তলোকে থাকে। তাদের মনোজগৎ বিশাল। কবিরা তাদের লেখনির মাধ্যমে সমাজের ক্রান্তিকাল দূর করতে পারে। যদি তাদের লক্ষ্য-উদ্দেশ্য ঠিক থাকে।

তিনি বলেন, এরশাদ মজুমদার নিজেকে সুফি হিসেবে পরিচয় দিতেন। সাংবাদিকতায় নিচ থেকে উপরে কীভাবে উঠা যায়, তার অনন্য উদাহরণ তিনি। সাংবাদিকতার প্রতি অনেক নিষ্ঠাবান ছিলেন।

এসময় স্মরণ সভায় কবি হেলাল হাফিজের বন্ধু ফাতেমা বেগম, কবি মোহন রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম