ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহতাব হোসেন দোলন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় ডুয়েট সাংবাদিক সমিতির ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের শেষ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাসের সই করা ২০২৫ সেশনের জন্য কার্যকরী পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৫ সেশনের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে মনোনীত হন চতুর্থ বর্ষের তিন জন। তারা হলেন– সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসরুর হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমাম উদ্দীন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রোমান উদ্দীন।
এই কমিটির অফিস ও দফতর সম্পাদক পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের সাইফুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিহাব উদ্দীন, ক্রিড়া সম্পাদক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পরাণ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের আসিফ ইকবাল, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের রাকিবুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মনির হোসাইন মনোনীত হন।
এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন– মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ আলী, আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের মোহনা আক্তার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের হৃদয় হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মোরশেদ হোসাইন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের তরিকুল ইসলাম নাঈম।









