পুলিশের পরিসংখ্যান

গত পাঁচ বছরে দেশে ১৬ হাজারের বেশি হত্যা মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

আওয়ামী লীগ সরকারের আমলে গত পাঁচ বছরে হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে ১৬ হাজারেরও বেশি মামলা দায়ের হয়েছে। অর্থাৎ এই সময়ে অন্তত ১৬ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। সর্বনিম্ন সংখ্যা ধরেই যা গড়ে প্রতিদিন গড়ে ৯ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এই সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় আড়াই হাজার। সম্প্রতি পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানের তথ্যে উঠে আসে এমন চিত্র।

পুলিশ সদর দফতরের তথ্য বলছে, গত ৫ বছরেই দেশে হত্যার ঘটনা ১৬ হাজারের বেশি মামলা হয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৯ জন খুন হয়েছেন। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার প্রায় আড়াই হাজার। এই সময়ে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে ৯ হাজার ৯৫৫টি। আর ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৬০০টি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলছেন, বিদায়ী আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আইন-বহির্ভূতভাবে ব্যবহার করেছে। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটিয়েছে। সেসব বিষয়ে ছাড় দেওয়ার প্রবণতায় বিগত সময়ে অপরাধ বেশি সংঘঠিত হয়েছে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক বিরোধী দল নয়, হাসিনার আমলে যারাই বিরোধী-মত প্রকাশ করতে চেয়েছে; তাদেরই বিভিন্নভাবে হত্যা, গুম এবং নিপীড়ন করা হয়েছে। যার কারণে বিগত সময়ের অপরাধ পরিসংখ্যান অনেক বেশি মাত্রায় দাঁড়িয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, একটি কমিটির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলের সব হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করা প্রয়োজন। এ ব্যাপারে মানবাধিকার কর্মী নূর খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে। ফলে কমিটি করে বিগত ১৫ বছরের অপহরণ, নির্যাতন ও গুম-খুনের ঘটনা তদন্ত করা প্রয়োজন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম