২৪ থেকে ২৬ ডিসেম্বর ছায়ানট মিলনায়তন ও রবীন্দ্র সরোবরে আয়োজিত হতে যাচ্ছে ‘পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কথক নৃত্য উৎসব’।
রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে (ডুজা) সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন ‘কথক নৃত্য সম্প্রদায়’ অনুষ্ঠানসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক সাজু আহমেদ বলেন, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ছায়ানট মিলনায়তনে এবং ২৬ ডিসেম্বর রবীন্দ্র সরোবরে এই উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নৃত্যশিল্পীরা এতে নৃত্য পরিবেশন করবেন। জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোররাও এই উৎসবে অংশগ্রহণ করবে। এছাড়া একজন নৃত্যগুণীকে ‘কথক নৃত্যগুরু জিনাত জাহান স্মৃতি সম্মাননা’ পদকে ভূষিত করা হবে।
তিনি আরও বলেন, এই নাচে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সংস্কৃতির প্রতিফলন থাকে। কথাগুলো হিন্দু সম্প্রদায়ের, আর পোশাক মুসলিম সংস্কৃতির।
২৬ ডিসেম্বর রবীন্দ্র সরোবরের আয়োজন নিয়ে সাজু আহমেদ বলেন, রবীন্দ্র সরোবরে পুলিশ ক্লিয়ারেন্স পেলেও স্টেজের লোকদের কাছ থেকে অনুমতি পাইনি। সেদিন টিএসসিতে আমরা প্রোগ্রাম করবো। আর রবীন্দ্র সরোবরে অনুমতি পেলে দুই জায়গাতেই করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি নৃত্যকলা বিভাগের শিক্ষক মনিরা পারভীনসহ কথক নৃত্য সম্প্রদায়ের শিল্পীরা।
প্রথম দিনের অনুষ্ঠানসূচি
১. প্রভু বন্দনা- কথক নৃত্য সম্প্রদায়, ২. বিষাদে-আনন্দে-বিজয়ে (৫২-২৪)- কথক নৃত্য সম্প্রদায়, ৩. প্রথম ছন্দ- কথক নৃত্য সম্প্রদায়, ৪. গানের নাচ- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ৫. আদিবাসী নাচ- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ৬. নৃত্যনাট্য (প্রসঙ্গ ৪৭)- কথক নৃত্য সম্প্রদায়।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচি
১. গুরু বন্দনা- কথক নৃত্য সম্প্রদায়, ২. ছন্দ-মালিকা, ৩. একক- প্রকৃতি, ৪. প্রথম-ছন্দ (ছোট), ৫. প্রথম-ছন্দ (বড়), ৬. মেঘবন্দনা, ৭. বিষম ছন্দ, ৮. ঝাঁপতাল, ৯. একক-শ্রুতি, ১০. নূপুর নিক্কন, মৌলভীবাজার, ১১. গন্তব্য, পাবনা, ১২. টুকরা মালিকা, ১৩. গহন কুসুম, ১৪. নিটল পায়ে, ১৫. আমি যার নূপুরের ছন্দ- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ১৬. শুভ্র-ছন্দ, ১৭. বিষাদে-আনন্দে-বিজয়ে-৫২-২৪, ১৮. একক-ইমামা, ১৯. নটরাজ নৃত্যকলা কেন্দ্র, নোয়াখালী ও ২০. বৃন্তের ছন্দ।
তৃতীয় দিনের অনুষ্ঠানসূচি
১. বাসানত তারানা-কথক নৃত্য সম্প্রদায়, ২. বিষাদে-আনন্দে-বিজয়ে (৫২-২৪)-কথক নৃত্য সম্প্রদায়, ৩. টুকরা মালিকা-কথক নৃত্য সম্প্রদায়, ৪. ছন্দ-মালিকা- কথক নৃত্য সম্প্রদায়, ৫. দিপা সরকার, ৬. মধুর ধ্বনি-রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ৭. মনিরা পারভীন হ্যাপি, ৮. পার্থ দাস, ৯. নটরাজ নৃত্যাঙ্গন অ্যাকাডেমি, চট্টগ্রাম, ১০. রেওয়াজ পারফরম্যান্স স্কুল, ১১. শুভ্র-ছন্দ-কথক নৃত্য সম্প্রদায়, ১২. নিটল পায়ে-কথক নৃত্য সম্প্রদায়, ১৩ পরম্পরা নৃত্যালয়, ১৪. কাথ্যাকিয়া ও ১৫. মালকোশ তারানা- কথক নৃত্য সম্প্রদায়।
প্রসঙ্গত, কথক নৃত্য উত্তর ভারতের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এতে নৃত্যশিল্পী গল্প বলার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। কথক নৃত্যের মূল বৈশিষ্ট্য- দ্রুত পদচারণা, জটিল তাল বা রিদম, তবলার সঙ্গে সমন্বয়, ঘূর্ণি এবং নৃত্যকৌশলে অভিব্যক্তির প্রকাশ।









