ডাকাতিসহ ১১ মামলার আসামি জাকির গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকা থেকে ডাকাতি, ছিনতাই, মাদকসহ  ১১ মামলার এজাহারনামীয় আসামি মো. জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। সে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেফতার জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানীসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করতো। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো।

গ্রেফতার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম