শ্রম সংস্কার কমিশনের সঙ্গে আইবিসির প্রতিনিধিদের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে ইন্ড্রাস্টিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিজয় নগরের শ্রমভবনের সম্প্রীতি সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদের নানা সুপারিশ সংগ্রহ করে কমিশন।

মতবিনিময় শেষে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সাংবাদিকদের বলেন, ‘দর-কষাকষির সুযোগ, গার্মেন্টস সেক্টরে ভয়ভীতিহীন পরিবেশ তৈরি, ইউনিয়ন চর্চার পরিবেশ তৈরির উদ্যোগ যদি না নেওয়া হয়, তাহলে আজকের সংকট থেকে উত্তরণ সম্ভব না।’

অটোমেশনের পাশাপাশি শ্রম দক্ষতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আজ সব মেশিনারিজ অটোমেশন হচ্ছে। এই অবস্থায় আমাদের শ্রমিকদের কর্ম দক্ষতা বৃদ্ধি না করতে পারলে আগামীতে সংকট তৈরি হবে। বিশেষ করে নারী কর্মীরা বিপকে পড়বেন।’

ইন্ড্রাস্ট্রিয়াল জোনে নাগরিক সুবিধা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘৬০ এর দশকে শিল্পাঞ্চলে নাগরিক সুবিধা সংবলিত একটা ব্যবস্থা দেখা যেতো। যেখানে স্কুল-কলেজ, হাসপাতালসহ আরও সুযোগ-সুবিধা থাকতো। এখন তা আর দেখা যাচ্ছে। এসব নিয়ে কাজ করতে হবে।’

শ্রম কমিশনের সদস্যদের মধ্যে মতবিনিময় সভায় আরও ছিলেন– লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম নাসিম, সাবেক শ্রম সচিব ড. মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন, শ্রমিক সংহতির সভা প্রধান গার্মেন্ট তাসলিমা আখতার প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম