স্ত্রীসহ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে মামলাটি করেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় মহিববুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে মহিববুর রহমানের নামও রয়েছে। ফাতেমার নামে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে অভিযোগ এজাহারে আনা হয়। কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে ফাতেমা আক্তারের নামে রয়েছে ৩৭ একর জমি রয়েছে। জমিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় দেড়শ কোটি টাকা।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মহিববুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম