ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওয়াসার কর্মচারী গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হোসেন আলী (৫০) নামে ওয়াসার এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।  

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে কুতুবখালী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত হোসেন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার আইসিইউর সাপোর্ট প্রয়োজন ছিল। ঢামেকে আইসিইউ খালি না পেয়ে তাকে অন্যত্র নেওয়া হয়েছে।

আহত হোসেনের ছেলে মো. ইকবাল জানান, বর্তমানে তার বাবা মালিবাগের এ ওয়ান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার বাবা কামরাঙ্গীচর চাঁদনী ঘাট ১ নম্বর জোন ওয়াসার অফিসের চাকরি করেন। তাদের বাসা যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায়। তিনি সকালে কর্মস্থলে যাওয়ার সময়ে কুতুব খালী স্কুলের সামনে ৩/৪ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে এবং মোবাইলসহ টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় হোসেন বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারীরা।

ইকবাল আরও বলেন, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার  সেকান্দরপুরে।

 

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম