কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাব্বির (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কদমতলী আলমবাগ এলাকায় এ ঘটনায় ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

সাব্বিরের বন্ধু পলাশ জানান, সাব্বির জুরাইন বিক্রমপুর মার্কেটের সেলসম্যান হিসাবে কাজ করে। আমি সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন পর ছুটিতে দেশে আসি। আমরা কদমতলী আলমবাগ এলাকায় থাকি। মঙ্গলবার রাতে সাব্বিরসহ আমরা কয়েক বন্ধু বাসার সামনে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় মহল্লার কয়েকজন বখাটে আমাদের ঘিরে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। পরে তাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়।’

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে ওই এলাকার কিশোরগ্যাং সদস্য ইকরাম, সাজ্জাদ, শামিম, বেল্লাল, নয়নসহ ২০ থেকে ২৫ জনের একটি দল এসে সাব্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সাব্বিরের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়।’

মো. ফারুক বলেন, ‘সাব্বিরের মাথা, পিঠ ও গোপনাঙ্গে আঘাত লাগে। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের