হাজারীবাগ থেকে কিলার লিটন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪ মামলার এজাহারনামীয় আসামি মো. লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে হয়। গ্রেফতার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‌্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতার মো. লিটন হাওলাদার চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর কাছে কিলার লিটন হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম