হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭

সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। আর বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

এছাড়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে। 

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। টাঙ্গাইলে জন্ম নেওয়া এ বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জে.ডি.এস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন। 

তিনি সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর, অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায়, সদস্য, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। হাবিবুর রহমান দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনের ওপর জাপান ও অস্ট্রেলিয়ায় এবং বিচার প্রশাসনের ওপর ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি (ভারত) ও স্টেট জুডিশিয়াল একাডেমি (কেরালা, ভারত) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি