রাজধানীতে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৮

রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলো- ইমরানুল ইসলাম (২৬) ও শাওন (২৪)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজন গ্রেফতার তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মজুত করা বিপুল পরিমাণ আতসবাজি জব্দ করা হয়েছে। ইমরানুল ইসলাম (২৪) ও শাওন (১৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ কার্টুন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। নববর্ষ উদযাপনে যেকোনও দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, প্রতি বছর আতশবাজি ফুটানোর কঠোর হুঁশিয়ারি দিলেও অনেকেই মানেন না। এবার এই বিষয়ে সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, আমাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে অতীতের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজন গ্রেফতার থার্টি-ফাস্টের রাতে আতশবাজির শব্দে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধের মতো ঘটনা ঘটেছে। তাই আতসবাজি বন্ধে পুলিশ কতটা কঠোর হবে জানতে চাইলে ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা বিপুল পরিমাণ উদ্ধার করেছি। আমরা এটা পণ্যের উৎস থেকেই জব্দের চেষ্টা করেছি।

৫ আগস্ট থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। থার্টি-ফাস্ট ঘিরে এই অস্ত্র ঘিরে কোনও শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি নিরাপত্তা জোরদার আছে। এই ধরনের কোনও শঙ্কা নেই।

/এবি/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম