ঢাবিতে জয়নুল উৎসব শুরু

ঢাবি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব। ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসব চলবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা চারুকলা অনুষদ প্রা‌ঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে। শিল্পকলায় জয়নুল আবেদিনের অবদান অসামান্য। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।’

অনুষ্ঠানের আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, বিখ্যাত চিত্রশিল্পী হাসেম খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পির তৈরি শিল্পকর্ম প্রদর্শন করেন অতিথিরা।

এবার জয়নুল উৎসবে অংশ নিছেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ, গ্ৰাফিক ডিজাইন বিভাগ, শিল্পকলা ইতিহাস বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্টমেকিং বিভাগ কারুশিল্প বিভাগ ও ভাষ্কর্য বিভাগ।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা তাদের তৈরি নিজস্ব শিল্পগুলো নিয়ে হাজির হয়েছেন এবং আরও হবেন বলে জানা গেছে। উৎসবে ধাতব শিল্প, শোলা শিল্প, মাটির পুতুল শিল্প, কাঠের পুতুল শিল্প, পাখা শিল্প, নকশী কাঁথা শিল্প, পট শিল্প, গোলা শিল্প, শীতলপাটি শিল্প, শখের হাঁড়ি শিল্প, মনিপরি তাঁত শিল্প, শীতলপাটি শিল্প, সতরঞ্জি শিল্প, শঙ্খ শিল্প, মুখোশ শিল্প, বাঁশি শিল্প, হস্ত শিল্পসহ আরও অনেক শিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের