মোজাম্বিকে দূতাবাস করাসহ ৪ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

বাংলাদেশীদের জন্য দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জরুরিভাবে একটি দূতাবাসের ব্যবস্থা করাসহ চার দাবি জানিয়েছেন ‘মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি’। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কমিউনিটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, ‘আমরা প্রায় ১০ হাজারের মতো প্রবাসী ৩৩ বছর ধরে মোজাম্বিকে বসবাস ও ব্যবসা করছি। চলতি বছরের ১০ সেপ্টেম্বর মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে রেশারেশি হয়। এ কারণে আমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান-গোডাউন ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। বর্তমানে আমাদের ঘরবাড়িও নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে চার দফা দাবি জানাচ্ছি।’

তাদের দাবিগুলো হলো– জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মোজাম্বিকে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করতে হবে; লুটপাটের কারণে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার থেকে নিরাপত্তা ও পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে এবং মোজাম্বিকে বসবাসকারী বাংলাদেশিদের ঘরবাড়ি, দোকানপাট, গোডাউনের নিরাপত্তার জন্য সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হকসহ অনেকে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক