ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার, সাধারণ সম্পাদক আবুল কাশেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ০০:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:২৯

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ)  সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ফিনা‌ন্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা এবং ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হা‌ফিজ ফল ঘোষণা করেন।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।

১০১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আজিজুল ইসলাম ৭৫ ভোট এবং ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কা‌দির পেয়েছেন ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এ ছাড়া চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ পেয়েছেন ৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতা‌শির ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমানের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক শেখ শাফায়াত ‌হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য কায়েস মোহাম্মদ সোহেল, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. জা‌কির হোসেন এবং জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম হোসেন অভি নির্বাচিত হয়েছেন।

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম