ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে, সরকারকে নড়েচড়ে বসতে হবে: শফিক রেহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২২

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, শেখ মুজিবর রহমানের আমলে যে ৫০ বছরের চুক্তি (ফারাক্কা চুক্তি) হয়েছিল, সেটি এ বছরই শেষ হয়ে যাচ্ছে; কয়েকদিন পরেই। এই সরকারকে নড়েচড়ে বসতে হবে। কেবল অতীতমুখী হওয়া নয়, আমাদের সামনের দিকে তাকাতে হবে। ভবিষ্যতে ছেলে-মেয়ে পানি পাবে কিনা সেটা দেখতে হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত ‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিক রেহমান বলেন, ‘এতদিন শুনেছি, পদ্মা শুকিয়ে যাচ্ছে। কাল ছবি বের হয়েছে তিস্তাও ধু ধু করছে। আমি নিজেও সেখানে গিয়েছি, বাঁধ দেখেছি। বাংলাদেশের যে বাঁধ বিপর্যয়, সেটি থেকে দেশ যেন মুক্তি পায়, সেটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের অনুরোধ করছি, তারা যেন বাঁধ দেখেন। কারও কথা শুনবেন না, আপনারা যান সেখানে। তরুণরাও যান সেখানে, ফারাক্কা বাঁধ কতটা ক্ষতিকর হতে পারে বাংলাদেশের জন্য সেটা দেখুন। আর আপনারা (সরকার) যে নতুন চুক্তি করবেন, সেটা বিবেচনা করে করবেন।’

প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে। সুতরাং আপনারা তাড়াতাড়ি সেখানে যান।’

তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পর আজ যারা বেঁচে আছেন, যাদের আত্মীয়-স্বজনরা আছেন, তারা যেন আত্মমর্যাদা ফিরে পান, সেটাও আমাদের দেখতে হবে। শুধু আর্থিক শারীরিক মানসিক নয়, তারা যেন আত্মমর্যাদা ফিরে পায় সেদিকে দেখতে হবে।’

শফিক রেহমান বলেন, ‘শেখ হাসিনা মজ্জাগতভাবে একজন খুনি। অহরহ তিনি শুধু খুনের কথা ভাবেন। এতো বিচারের দরকার কী? রায় দিয়ে দিলেই পারেন। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই, এত বিচার করতে যাবেন না। কারণ শেখ হাসিনা কী করতে পারেন এটা আমার ভালোই ধারণা আছে। আমার ভয় হয়, তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, আরেকটা তামাশা। আমরা জানি সে খুন করেছে। তার রায় দিয়ে দিন এখনই। কোনও দরকার নেই দীর্ঘায়িত করার।’

আলোচনা সভায় আরও ছিলেন– লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, রাজনৈতিক বিশ্লেষক মিনার রশীদ, নিহত বিডিআর সদস্যের সন্তান অ্যাডভোকেট আব্দুল আজিজ, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী সানজানা সানিয়া জোবাইদা, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়েজুল আলম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম