ডিএমপির এসি পদমর্যাদার সাত কর্মকর্তা বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বুধবার (১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—  ডিএমপি ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাফিজুর রহমানকে ডিএমপি সদর দফতরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি -২) বিভাগ, ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সদর দফতরে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের (ক্রাইম সিন অ্যান্ড সাপোর্ট), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি করা হয়েছে।

এছাড়া ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে, সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে, মো. ওমর ফারুককে গুলশান বিভাগের এসি প্রেট্রোল (ক্যান্টনমেন্ট) এবং একই দায়িত্ব পালন করা মো. দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম