খিলগাঁওয়ে অটোরিকশায় থামিয়ে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১১:৪১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪১

রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশার যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। যাওয়ার সময় মো. কাজল আহামেদ (৪৮) নামে এক যাত্রীকে ছুরিকাঘাতও করেছে তারা। আহত কাজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্নি জানিয়েছেন, তিনি তার স্বামী রাফসান, মা রিনা বেগম ও  মামা কাজল আহামেদের সঙ্গে রায়সাহেব বাজার এলাকায় গতকাল একটি অনুষ্ঠানে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে গোড়ান আদর্শ পাড়া এলাকায় একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী বড় রামদা চাপাতি নিয়ে পথরোধ করে।

তিনি বলেন, ‘গলায় চাপাতি ধরে জিম্মি করে আমাদের কাছ থেকে দুটি দামি (আইফোন-১১ প্রো ম্যাক্স ও টেকনো কোম্পানির) মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, আংটি এবং নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময়ে ছিনতাইকারীরা আমার মামা কাজলের উরুতে ও হাতে কোপ দিয়ে আহত করে এবং অটোরিকশার চাবিটি নিয়ে পালিয়ে যায়।’

পরে আহত অবস্থায় খিলগাঁও বাজারের দোকানদার কাজল আহামেদকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়। ঘটনাস্থলের পাশে সিসিটিভি ক্যামেরা ছিল বলে জানান তন্নি।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম