ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেকে পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪

গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে একজন কনস্টেবল আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভুক্তভোগী মো. মোশারফ হোসেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় কর্মরত। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পুলিশ সদস্যের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায়, সবুজবাগ বাসা থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এসময় পথে অজ্ঞাত চার থেকে পাঁচ জন ছিনতাইকারী রাস্তার ওপরে পাথর দিয়ে পিকআপ ভ্যানটির গতিরোধ করে।  

এসময় ছিনতাইকারীরা তার বামপাশে রানে ছুরির আঘাত করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে টঙ্গি পশ্চিম থানা পুলিশ তাকে উদ্ধার সকাল সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী