ডাক অধিদফতরের সাবেক ডিজির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি পোস্ট ই- সেন্টার ফর রুর‌্যাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালকও ছিলেন। বর্তমানে অবসরে রয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই-সেন্টার ফর রুর‌্যাল কমিউনিটির প্রকল্প পরিচালক হিসেবে এবং ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকার আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৯, ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভাগীয় মামলায় আনা অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণের অর্থ ৯২ কোটি ৮৭ লাখ টাকা আদায়ের ক্ষেত্রে তার আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট বাবদ সম্ভাব্য আদায়যোগ্য অর্থের পরিমাণ ৯২ কোটি ৯৩ লাখ ৫৩৫ টাকা বাদ দিয়ে অবশিষ্ট ক্ষতির মোট ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা অনাদায়ী থাকে। সরকারি এই ক্ষতির টাকা আদায় করা প্রয়োজন এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। সেজন্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের