বায়তুল মোকাররমে খতমে নবুওয়তের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৩

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়খ সাজিদুর রহমান ও মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে দুই অধিবেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেন লন্ডন জামিয়া খাতামুন নাবিয়্যিনের মুহতামিম মাওলানা মুফতি সাইফুল ইসলাম।

সাজিদুর রহমান বলেন, ‘অধিকাংশ মুসলিম দেশে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের বই-পুস্তক ও কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ১৯৫৭ সালে সিরিয়া, ১৯৫৮ সালে মিশর, ১৯৭৪ খ্রিস্টাব্দে সৌদি আরবে পাঁচ দিনব্যাপী ১০৪টি দেশের সম্মিলিত সংগঠন ‘রাবেতা আলমে ইসলামি’র অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে— ‘কাদিয়ানী সম্প্রদায় কাফের ও ইসলাম বহির্ভূত।’

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘নববী যুগ থেকে যখনই কোনও ইসলামি রাষ্ট্রে বা ইসলামি আদালতে ভণ্ডনবীর দাবিদারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তখনই বিচারকেরা তার দাবির স্বপক্ষে কোনও প্রকার দলিল-প্রমাণ তলব না করে— কাফের হওয়ার ঘোষণা দিয়েছেন।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন— মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সালাহ উদ্দীন লন্ডন, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা মুজীবুর রহমান হামিদী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি জাবের কাসেমী, মুফতি নুরুল্লাহ লন্ডন প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম