রাজধানীতে ৫০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০২

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৫০টি চোরাই মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। তারা চোরাই মোবাইল বেচা-কেনা চক্রের সক্রিয় সদস্য।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিস্থান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাত এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. নাদিম (৩৫) ও মো. সুজন প্রকাশ বাবু (২৪)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিসি জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাতের অভিযান চালায় পল্টন মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাদিম ও সুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের এই কর্মকর্তা আরও জানায়, তারা গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে গুলিস্তান স্টেডিয়াম এলাকার নেশাগ্রস্ত বখাটে এবং ফুটপাতে থাকা টোকাই শ্রেণীর লোকজনদের মাধ্যমে ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করতো। দীর্ঘদিন ধরে ঢাকার গুলিস্থানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এসব মোবাইল বিক্রি করতেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম