ফার্মগেট থেকে ১১ মামলার আসামি সাইদুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৮

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ১১টি মামলার আসামি মো. ইসলাম সাইদুলকে (২৩) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার সাইদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার ইসলাম সাইদুল রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদককারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া তিনি দুটি মামলার পরোয়ানা (ওয়ারেন্ট) ভুক্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম