ই-সিগারেট আমদানি নিষিদ্ধের প্রজ্ঞাপন ইতিবাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৯

ই-সিগারেট আমদানি নিষিদ্ধের প্রজ্ঞাপন দেশে আর্থ-সামাজিক খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।

সোমবার (৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট (ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম) নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। জনস্বাস্থ্য উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। সরকারের এ উদ্যোগকে জোট সাধুবাদ জানাচ্ছে। তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে সরকারের এই পদক্ষেপ সার্বিক জনস্বাস্থ্য উন্নয়ন এবং তরুণদের নতুন মরণফাঁদ থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

ই-সিগারেট মূলত কম্পিউটার আইটেম বা ইলেকট্রনিক আইটেম হিসেবে ব্যাগেজে বাংলাদেশে নিয়ে আসা হয়। বিভিন্ন স্কুলের পাশের দোকানে এবং অনলাইনে এগুলো অবাধে বিক্রয় হচ্ছে, যা শিশু-কিশোরদেরও আকৃষ্ট করছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশে বিক্রয়, বিতরণ এবং ব্যবহারও সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি, স্বাস্থ্যহানিকর এই পণ্যটি যাতে এয়ারপোর্ট, কাস্টমস বা অন্যকোন মাধ্যমে ই-সিগারেট বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের