শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

২০২১ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব মো. আখতার হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে তিনি অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। 

পরে তিনি সাংবাদিকদের জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসনবিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয়, সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদিরসহ ১৬ জনের নামে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছি। 

তিনি আরও বলেন, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের পরবর্তীতে ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার। 

আখতার হোসেন বলেন, প্রায় সাত হাজার মানুষকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মতো মামলা করা হয় এবং এর মাধ্যমে সরকার সবাইকে সম্মিলিত উপায়ে শাস্তির ব্যবস্থা করে। তার এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি। 

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম