ইসলামী ব্যাংকের সাবেক এমডি, চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

আত্মসাত, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অন্যান্য কর্মকর্তাসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৮ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (ব্যাংক) মো. আনোয়ার হোসেনের সই করা এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

যাদের আসামি করে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন— অর্থ পাচারের ঘটনায় আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, চট্টগ্রামের আসাদগঞ্জের ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া চৌধুরী, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও পরিচালক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়া সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সাবেক পরিচালক মো. কামরুল হাসান, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. মো. ফসিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরী, আবু সাইদ মোহাম্মদ কাশেম ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম