‘ফৌজদারি অপরাধ না থাকলে ৪৩তম বিসিএসের সবাই নিয়োগ পাবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৪

পুনরায় তদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ না থাকলে সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনও ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে, এরা ছাড়া আমি মনে করি, বাকিদের নিয়োগপ্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে। এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘদিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন দ্রুত গতিতে এটা শেষ করবো। তদন্ত শেষ হলে যত অল্প সময়ে সম্ভব, দুই-তিনদিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।’

সিনিয়র সচিব আরও বলেন, ‘এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্তযোগ্য অপরাধ যাচাই করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।’

মহার্ঘ ভাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের। একজন সদস্য হিসেবে বলি— এটার কাজ শুরু হয়েছে। দুইটা মিটিং হয়েছে। খুব শিগগরিই হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সঙ্গে যুক্ত হবে। পেনশনাররাও পাবেন।’

এই বাজেটে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বাজেট মানে ৩০ জুন। আমি বলবো, এর মধ্যে হবে।’ কত শতাংশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অর্থ মন্ত্রণালয় জানাবে। অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবের মাধ্যমে জানবেন।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম