শাহজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৫, ২০:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:২৬

রাজধানীর শাহজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তারা হলেন- মো. সোহেল (২২) ও মো. জুয়েল (২৩)।

বুধবার (৮ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেটের পশ্চিম পাশে ঢাকা সিটি করপোরেশন কাঁচা বাজারের সামনের পাকা রাস্তায় কিছু দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন দৌঁড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় শাহজাহানপুর থানায় গ্রেফতার দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা মামলা করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা শাহজাহানপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির করার উদ্দেশে খিলগাঁও রেলগেট এলাকায় একত্রিত হয়েছিল। গ্রেফতারদের মধ্যে জুয়েলের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম