ডিএনসিসির কর্মকর্তার ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের ওপর হত্যার উদ্দেশ্যে করা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নেতারা বলেন, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। অবিলম্বে অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। তাই অবিলম্বে ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে যারা এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর গুলশানের ৯০ নম্বর রোডে ব্যাডমিন্টন খেলছিলেন মকবুল হোসাইন। এসময় কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। মকবুল হোসাইনের শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঘাত আছে।

ডিএনসিসির অঞ্চল ৩-এর কর কর্মকর্তা মো. শাহেদ জোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে মকবুল হোসাইনকে হত্যার উদ্দেশ্য এ হামলা করা হয়েছে। কেননা তিনি সব সময় এখানে খেলতে আসেন না। তবে এর আগে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম