জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয়, একটি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না। ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাশে খুন করে জামিন পেয়ে যায়, এটা মানা যায় না। তাদের জামিন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন– মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ। 

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম