ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্‌। শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৮ জন। মোট ভোট পেড়েছে ২৮৬টি। নির্বাচনে অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম, দফতর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১২৮ ভোট, উমর ফারুক আলহাদী সহ-সভাপতি পদে ১৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে এস এম বাদশাহ্‌ ১৮১ ভোট, নিয়াজ আহমেদ লাবু যুগ্ম-সম্পাদক পদে ১৬৮ ভোট, সাজ্জাদ মাহমুদ খান সাংগঠনিক সম্পাদক পদে ১৫৮ ভোট, আইন ও কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য জিয়া খান ২০৩ ভোট, ইমরান রহমান ১৮৭ ভোট, মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি