মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চালায়।

অভিযানে মোট গ্রেফতার করা হয় ৪০ জনকে মোহাম্মদপুরের রায়েরবাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম