শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস‍্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ১৬:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, বিমান বাহিনীর প্রধানসহ ৮ জনকে এ নোটিশ দেওয়া হয়েছে।  

রবিবার (১২ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল‍্যাহ মিয়া এ নোটিশ পাঠান।   

নোটিসে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার, বিমান বাহিনীর সদস‍্য কর্তৃক গত ৮ জানুয়ারি নরওয়ের নাগরিক সাঈদ উদ্দিনকে হেনস্তার ঘটনা তদন্ত, স্বর্ণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর ও বাইরে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।

নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।  

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বশেষ খবর
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন