সচিবালয়ের সামনে মধ্যরাতেও অনশন পালন করছেন অব্যাহতি পাওয়া এসআইরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৪

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে মধ্যরাতেও অবস্থান করে আমরণ অনশন পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে জানা যায়, অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) তাদের আমরণ অনশন পালন করে যাচ্ছেন।

এসময় অনশনরত সাজিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় আমাদের চারজনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সাথে দেখা করেছেন। কিন্তু তিনি আমাদের আশানুরূপ কোনও সিদ্ধান্ত দিতে না পারায় আমরা আমাদের অনশন কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা এখনও সচিবালয়ের সামনে অবস্থান করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাবো।

উল্লেখ্য, দুপুরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, বিগত ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নেই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদেরকে নানান কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই) আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি।

এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ কর্তৃপক্ষের ডাকে তারা সচিবালয়ে প্রবেশ করেন। কিন্তু আশানুরূপ কোনও ফলাফল না পেয়ে তারা তাদের আমরণ অনশনের সিদ্ধান্ত বহাল রাখেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের