৩৫ কেজি আতশবাজিসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১০

রাজধানীর শাঁখারীবাজার থেকে ৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাঁখারীবাজারের ৬ নম্বর পান্নিটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে কোতয়ালি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদে জানা যায়, শাঁখারীবাজার এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যে রাত পৌনে ১০টার দিকে ১১৩ নম্বর শাঁখারী বাজার ৬ নম্বর পান্নিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের সর্বমোট ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। 

পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী