যৌথ বাহিনীর অভিযানে আটক

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় মায়ের ডাকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদলের সাবেক নেতা আবদুর রহমানের (৩৪) মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মায়ের ডাক সংগঠন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মায়ের ডাকের আহ্বায়ক ও সংগঠক সানজিদা ইসলাম তুলির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন,  অভিযোগ রয়েছে, আটক অবস্থায় তাকে মারধর করা হয়েছে এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। এটি একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন এবং প্রতিশোধমূলক হত্যার মতো ফ্যাসিবাদী প্রক্রিয়া বাংলাদেশে এখনও বিদ্যমান, যা রাষ্ট্রের আইনি কাঠামো ও নৈতিক অবস্থানকে দুর্বল করছে এবং সমাজকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, ৫ আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হলেও ফ্যাসিবাদী কাঠামো এবং প্রতিশোধমূলক শাসনের ধারা বহাল রয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো এর উদাহরণ। রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের হেফাজতে সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের জন্য দায়বদ্ধ হতে হবে।

সানজিদা ইসলাম তুলি বলেন, আমরা "মায়ের ডাক" প্ল্যাটফর্ম থেকে জোর দাবি জানাই, অবিলম্বে এই ঘটনার সুস্থ তদন্ত করতে হবে এবং হেফাজতে নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। ভুক্তভোগী পরিবারের কাছে রাষ্ট্রের ক্ষমা চাইতে হবে এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে নির্যাতনের প্রাতিষ্ঠানিক অবসান নিশ্চিত করতে হবে। পাশাপাশি, রাষ্ট্রকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমের ওপর কঠোর নজরদারি চালাতে হবে। শুধু ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

 

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম