তথ্য ক্যাডারে ৩৬ কর্মকর্তার যোগদান, নবীন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৯

নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা সর্বাধিক নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জনগণের প্রত্যাশা।

বুধবার (১৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন এবং চার দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

তথ্য পরিবারে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সচিব বলেন, বিসিএস তথ্য সার্ভিস একটি ঐতিহ্যবাহী সার্ভিস। এই সার্ভিসে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। নবীন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ কর্মকর্তা হওয়ার জন্য প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তা সরকারি আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে অবহিত হন। তিনি কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মী-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস থেকে তথ্য সাধারণ ক্যাডারে ২১ জন এবং তথ্য প্রকৌশল ক্যাডারে ১৪ জন কর্মকর্তা যোগদান করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের
‘কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে’
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান