গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩১

গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয়, দায়িত্বশীল এবং অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, “আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো ক্লান্তিহীন প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ প্রচার কর্মসূচি চালিয়ে যেতে হবে। মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমে বিশেষ অবদানের  স্বীকৃতি হিসেবে ১০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে গণভোট ও নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের জন্য আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও চারটি উপজেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ অংশ নেন। 

ভার্চুয়াল এই সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সৈয়দ এ মুমেন ও ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরিফা ইয়াছমিন উপস্থিত ছিলেন।

মাহবুবা ফারজানা বলেন, “বর্তমান সময়ে অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, গুজব ও অপতথ্যের ছড়াছড়ি ততই বাড়ছে। ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিসগুলোকে সতর্ক থাকতে হবে। যে কোনও গুজব বা অপতথ্য দৃষ্টিগোচর হলেই উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিচালিত নির্বাচন সেলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শহরাঞ্চলের ভোটাররা তুলনামূলকভাবে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সচেতন হলেও তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটালাপ এবং ‘টেন মিনিটস ব্রিফ’—এই তিনটি কার্যক্রম চালাতে হবে।”

/এসআই/এবিএম/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম